রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
শস্যভূমি
আলোমাখানো ঐশ্বর্যে ভরপুর শস্যভূমি
ম ম ঘ্রাণে মুগ্ধ নবান্নআকাশ
মাস পোহালে সেই আবার উদাস
নিরাভরণ ধূ ধূ
তখন সমস্ত জুড়ে শূন্য নেই নেই হাহাকার
কোন জন্মগন্ধ নেই
কোন ঢেউ খেলানো স্বপ্ন নেই
শুধু বিলিয়ে দেওয়া শুধু পরিণত হওয়া
এক অবধারিত রূপান্তর সেখানে
তবু সাফল্য আর হাহাকার জড়িয়ে খাঁ খাঁ পড়ে থাকে
একটা ধারাবাহিক সূচনা ও সমাপ্তির গল্প।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
মায়ের ছুটি
ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম সকাল বিকাল কাজ যায় ঠিক জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও এত খুশী দেখ...
-
কৌশলী বাঁচতে কন্দরে গচ্ছিত রাখি পরমায়ু প্রাণায়ামে নেমে আসি পৃথিবীতে কান্না খাই অনায়াসে হাসির কিংখাবে জড়াই দুঃখ অপমান অবমাননা মোছাই অজুহা...
-
এখন শুধু উপেক্ষা কোন কান্না না হাসিও না কোন ভালোবাসা বাসি না দায় না দায়িত্ব না প্রয়োজন না অনুযোগও না অভিমান ভরা অভিযোগও না অসূয়া মেশানো অভ...
-
তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন মুছে নেয় গোধূলির টিকা থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা ...