রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
শস্যভূমি
আলোমাখানো ঐশ্বর্যে ভরপুর শস্যভূমি
ম ম ঘ্রাণে মুগ্ধ নবান্নআকাশ
মাস পোহালে সেই আবার উদাস
নিরাভরণ ধূ ধূ
তখন সমস্ত জুড়ে শূন্য নেই নেই হাহাকার
কোন জন্মগন্ধ নেই
কোন ঢেউ খেলানো স্বপ্ন নেই
শুধু বিলিয়ে দেওয়া শুধু পরিণত হওয়া
এক অবধারিত রূপান্তর সেখানে
তবু সাফল্য আর হাহাকার জড়িয়ে খাঁ খাঁ পড়ে থাকে
একটা ধারাবাহিক সূচনা ও সমাপ্তির গল্প।
শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
বন্দী
অন্তরীণ থাকতে থাকতে দেখছি ঋতু বদলাচ্ছে পৃথিবী শূন্য ডালে জাগছে কচি কিশলয় কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ চারিদিকে মনভোলানো সবুজ আবার পেঁজা তুলোর আকাশে হিমেল বাতাসে শিউলির গন্ধ জানলার ওপারে অকপট নীলাভ নভতল তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে একদল মুক্ত বিহঙ্গ শুধু আমরাই ঘরে বন্দী ওরা সবাই আগের মতই ওদের মুখে কোন মুখোশ নেই।
|
বুধবার, ৬ অক্টোবর, ২০২১
ধ্বনি
বাগানে কাঁঠালচাঁপার ঝোপে
চাপ চাপ অন্ধকার
সেখানে কারা যেন যাওয়া আসা করে
পরিত্যক্ত বুকের ওপর
অদম্য ইচ্ছারা কিলিবিলি নকশা তোলে
কালো রাতের নিস্তব্ধতা ভেদ করে
সেই গোপন চলনবিলাস, অভিসার
সেই মর্মর ধ্বনির মূর্ছনায় শিহরিত হই
বেহুঁশ জেগে থাকি একা, নিস্পন্দ আমি
বিবশ শরীরে।
২
গান /অপর্ণা বসু
ইদানীং গানে ঢুকে পড়ছে
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
বন্দী
অন্তরীণ থাকতে থাকতে দেখছি
ঋতু বদলাচ্ছে পৃথিবী
শূন্য ডালে জাগছে কচি কিশলয়
কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে
কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ
চারিদিকে মনভোলানো সবুজ
আবার পেঁজা তুলোর আকাশে
হিমেল বাতাসে শিউলির গন্ধ
জানলার ওপারে অকপট নীলাভ নভতল
তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে
একদল মুক্ত বিহঙ্গ
শুধু আমরাই ঘরে বন্দী
ওরা সবাই আগের মতই
ওদের মুখে কোন মুখোশ নেই।
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
মন কেমন করেনা
শীর্ণ স্মৃতি গুলো
আর রোমন্থন করিনা
টাটকা সতেজ বাতাস
ঘিরে আছে আমার চারিপাশে
টুং টাং গীটারে
রোদ ঝলমলে দুপুর নামে
গোধূলির আকাশে রক্তকরবী
ওই দূরের মন্দিরের ঘণ্টা ধ্বনির সাথে
ভেসে আসছে শীত ঋতু
আজকাল সাহচর্যের জন্য
আর মন কেমন করে না।
শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
ভালবাসার গল্প
আমি খুব কাছে আসি
তোমার গন্ধ নিই
আবেশে চোখ
বুজে আসে
মদির গন্ধবাতাস বুকে কুল কুল শব্দ তোলে
সেই সুরে ভিজে ওঠে করতল
ঠোঁটের নির্জনতায় ভাগ বসায়
বিকেলের ঠাণ্ডা বাতাস
আচমকা থর থর করে কেঁপে উঠি
আমি একটা নদী হই
আর তুমি গাছ ভরা শিউলি
কেমন ঝিকমিক তারা হয়ে ওঠো।
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
জন্মপো কা
সাপুড়ের
বীণে নাচে ফনা
পর্দা ভেদ
করে
চেখে দেখে
নাভিপদ্ম
আপেলে কামড়
বসায়
স্বাদ নেয়
নিষিদ্ধ জীবনের
গর্ভ আঁকড়ে
বাঁচে পুস্প
যন্ত্রণা
জীবন জাগায়
জল আর
যন্ত্রণায় ভেসে
একদিন
জন্মপোকা নড়ে।
4
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মায়ের ছুটি
ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম সকাল বিকাল কাজ যায় ঠিক জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও এত খুশী দেখ...
-
তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন মুছে নেয় গোধূলির টিকা থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা ...
-
ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম সকাল বিকাল কাজ যায় ঠিক জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও এত খুশী দেখ...
-
দুদ্দাড় পেটাতে পেটাতে হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর মাউস চালাতে চালাতে রোদ শেষ আঙ্গুলের ...