মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
তুমি
রবিবার, ১৭ জুলাই, ২০২২
পরিবেশন
বুধবার, ১৩ জুলাই, ২০২২
বাগান
প্রতিটা বাগান খোঁজে ফুল ও ভ্রমর
তবুও সময় চলে গেলে, সকল
শব্দই নিরুত্তর
নিঃসঙ্গ হয় চরাচর
বেলাশেষে ভাঙ্গা গানে
তরী ডোবে নদীটির বুকে
শুধু একটা প্রশ্ন জেগে
থাকে
তুমি কি দিয়েছ আমাকে
?
কিছুই দেয়না কে্উ ,দুই
হাত নিতে শুধু জানে
হৃদয়কে ভালোবেসে বাগানের ফুল বোঝে
আনন্দ গ্রহণে না, দানে
দিইনি কিছুই তবু, কেন মনে হয় ?
ভালোবাসা হেরে গেছে------
এখন বাগান জুড়ে হেমন্ত
সময়।
ছুটি
আমন্ত্রণ জানালো যে আকাশ
তার প্রতি কৃতজ্ঞতা
পেয়েছে একটু ছুটি
বন্দী জীবন
ঘর ছেড়ে একা হতে ইচ্ছা হয়
পরীর মতন উড়ে যাই
নয়ত ফুলের মতন ফুটে থাকি
কোন অজানা বাগানে
একটা ছোট্ট
পাখি দূর আকাশে ভেসে যাব
আর ফিরবনা কোনদিন
আমার প্রাত্যহিক ভুল গুলো
ভুলে যেও
পুরনো চিঠির মত হারিয়ে
ফেলো সব
আমি না থাকলেও আর সবই থাকবে
দেখো সব নিজ নিয়মে ঘটবে প্রতিদিন
যেমন ঘটত আমি থাকতে তেমনি
আমি না থাকলেও।
যোজনগন্ধা
রবিবার, ১০ জুলাই, ২০২২
মধ্যরাতে বুদবুদ
হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ
চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর
মাউস চালাতে চালাতে রোদ শেষ
আঙ্গুলের গাঁটে ফুটে চুমু
তারপর এক ঘর ক্ষমা হল
এক জানলা আকাশ
দেওয়াল সময়ে হাত গুলো লাফালাফি করে অনেক রাত
কথার ভাঁজে গুঁজে দিতে
আর কোন বেড়াল নেই
আর কোন হাপিত্যেশ নেই
শুধু অন্ধকারে বুড়বুড়ি কাটছে
আলস্য জড়নো ঘুম ঘুম অকবিতা।
রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
শস্যভূমি
আলোমাখানো ঐশ্বর্যে ভরপুর শস্যভূমি
ম ম ঘ্রাণে মুগ্ধ নবান্নআকাশ
মাস পোহালে সেই আবার উদাস
নিরাভরণ ধূ ধূ
তখন সমস্ত জুড়ে শূন্য নেই নেই হাহাকার
কোন জন্মগন্ধ নেই
কোন ঢেউ খেলানো স্বপ্ন নেই
শুধু বিলিয়ে দেওয়া শুধু পরিণত হওয়া
এক অবধারিত রূপান্তর সেখানে
তবু সাফল্য আর হাহাকার জড়িয়ে খাঁ খাঁ পড়ে থাকে
একটা ধারাবাহিক সূচনা ও সমাপ্তির গল্প।
শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
বন্দী
অন্তরীণ থাকতে থাকতে দেখছি ঋতু বদলাচ্ছে পৃথিবী শূন্য ডালে জাগছে কচি কিশলয় কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ চারিদিকে মনভোলানো সবুজ আবার পেঁজা তুলোর আকাশে হিমেল বাতাসে শিউলির গন্ধ জানলার ওপারে অকপট নীলাভ নভতল তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে একদল মুক্ত বিহঙ্গ শুধু আমরাই ঘরে বন্দী ওরা সবাই আগের মতই ওদের মুখে কোন মুখোশ নেই।
|
মায়ের ছুটি
ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম সকাল বিকাল কাজ যায় ঠিক জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও এত খুশী দেখ...
-
তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন মুছে নেয় গোধূলির টিকা থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা ...
-
ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম সকাল বিকাল কাজ যায় ঠিক জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও এত খুশী দেখ...
-
দুদ্দাড় পেটাতে পেটাতে হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর মাউস চালাতে চালাতে রোদ শেষ আঙ্গুলের ...