আমি বাংলায় কথা কই

সোমবার, ৬ মার্চ, ২০১৭

ভাগ্য

যখন আমার আত্মা
যুগপৎ ভাল ও   মন্দের সাথে
বিস্তর ধস্তাধস্তি করতে করতে
ক্লান্ত অবসন্ন হয়ে
ভবিতব্য কেই মেনে নেয়
তখন বুঝি
ভাগ্য  ব'লেও কিছু আছে
আত্মিক শক্তির বলে
যতই লড়াই চালাই
শেষ মেশ জিতে যায়
সেই ভাগ্য ই।
এই সময়ে মার্চ ০৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

গল্প

রবিন অক্লান্ত ভাবে বলে যাচ্ছিল
ওর ঘ্যানে ঘ্যানে কাহিনি
মেয়ের সাফল্যের কথা
ওর একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছে
কোনদিন ওর জন্য
এক পয়সাও খরচ হয়নি।
স্কলারশিপ পেত মেয়েটা
এমনকি জন্মেছিল
যে নার্সিং হোমে
সেটাও রবিনের এক আত্মীয়র
তাই সেখানেও নিখরচা।
মেধাবী মেয়ে ডাক্তারি পড়ছে
বাবার চকচকে চোখে
আনন্দের আলো
সফলতার ঝিলিক
লোয়ার ডিভিশন ক্লার্ক রবিনের মুখে।
আমি শুনছিলাম মন দিয়ে
আর দেখছিলাম কামরার আর সবাই
কেমন উদাসীন উপেক্ষায় মজে আছে
যে যার মত অন্য গল্পে
ব্যারাকপুর লোকাল ছুটে ছলেছিল
রবিনের মতই ভ্রূক্ষেপহীন ভাবে।
Comments
Aparna Bose

Write a comment...


এই সময়ে ফেব্রুয়ারি ১২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭

দীর্ঘ যাত্রা



আমার মা অনেক বুড়িয়ে গেছে
এখন এক অবোধ শিশুর মত
ঘুম পাড়াতে হয়,ঘুম আসেনা বলে
চামড়া ঠাণ্ডায় কোঁচকানো টমেটোর মত
শীর্ণ কুয়ো হয়ে গেছে চোখ দুটো
মুখের চারখানি দাঁতে
অবোধ শিশুর মত হাসে
চুল গুলো তুষারপাতে ধবধবে সাদা
বোধহয় দীর্ঘ যাত্রা শেষ হবার মুখে।
এখন আর আগামীর কথা ভাবেনা
অতীতের ছোট্ট ফ্রক পরা মেয়ের
স্মৃতি বয়ে বেড়ায়
যার বয়স বাড়েনা কোনদিন
যার দীর্ঘ যাত্রা কোন আগুনেই শেষ হবেনা।
এই সময়ে জানুয়ারি ২৭, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭

সরলরেখায় এসো

কুশল বিনিময় সময়ে
তুমি স্তোক বাক্যে গলে যাচ্ছিলে
মোম জীবনের মত
গড়িয়ে পড়ছিল অনবদ্য হৃদ্যতা
আ্মি বিভ্রান্ত হচ্ছিলাম
পেরিস্কোপের ওপারে কি আছে ভেবে
সমকোণে বাঁকানো জীবনে
ভালবাসা বোঝা যায়না
তুমি সরলরেখায় এসো।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry
Comment
এই সময়ে জানুয়ারি ১৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭

দীর্ঘ জলরাশি

 দীর্ঘ জলরাশি ডেকে চলে 
জীবনের আন্তিম সময় পর্যন্ত 
বালু ছাপে শুয়ে থাকে কৈশোর
 দুই প্রান্তের জনপদে নারী ও পুরুষ 
নির্বাক রোদ্দুর উলের বলের মত একাকী গড়ায় দীর্ঘ দিনমান
 নাভি বেয়ে নেমে আসে সমস্ত জন্ম 
জরায়ুর বাসা ছেড়ে ভ্রূণ নামে
 অবাক পৃথিবীতে 
তখন ও জলরাশি অতিক্রম করে
 অনেক অনেক জন্ম 
অনেক উরুদেশ,কটিদেশ
 আর অনেক সবুজ দুপুর।
এই সময়ে জানুয়ারি ১০, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭

প্রথম

 সমস্ত চিত্র পরিস্ফুট্ হোক
 ফেলে যাওয়া স্বপ্নের ভিতর
 নেমে আসুক আপেল বাগান
 চঞ্চল লঘু পায়ে 
ঋণ বন্দী হোক প্রথম আস্বাদন
 প্রণয় স্পর্শের সুখে ভিজে যাওয়া করতলে
 তখন মাটি রেখো কিছুটা
 মনে রেখো মাটিই প্রথম ।
Like · Com
এই সময়ে জানুয়ারি ০৯, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ২ জানুয়ারি, ২০১৭

বছরের শেষ রাতে

কত পাপ জমা হলে 
আগুন জ্বালাতে হয় !
বছরের শেষ রাতে আলোর উত্সবে 
সামিল হয়েছে দিনরাত্রি
আমি জ্বেলেছি লেলিহান শিখা
সেই আগুন-জিভে জড়িয়ে যাচ্ছে
সম্বতসরের কলুষতা
আমার নিলয় -কপাটিকায়
রক্তপাত হচ্ছে অবিরাম
এভাবেই পরিস্রুত হচ্ছে বিষাক্ত নিঃশ্বাস
আর গত পাপের যবনিকা পড়ছে ।
এই সময়ে জানুয়ারি ০২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
এতে সদস্যতা: পোস্টগুলি (Atom)

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...

  • অন্য নিসর্গ
    তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন মুছে নেয় গোধূলির টিকা থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা ...
  • মায়ের ছুটি
    ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...
  • মধ‍্যরাতে বুদবুদ
    দুদ্দাড় পেটাতে পেটাতে হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর মাউস চালাতে চালাতে রোদ শেষ আঙ্গুলের ...

এই ব্লগটি সন্ধান করুন

  • হোম

আমার সম্পর্কে

আমি বাংলায় কথা কই
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

আপত্তিজনক অভিযোগ করুন

ব্লগ সংরক্ষাণাগার

  • ▼  2023 (2)
    • ▼  জুলাই (1)
      • মায়ের ছুটি
    • ►  এপ্রিল (1)
  • ►  2022 (11)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  আগস্ট (3)
    • ►  জুলাই (5)
    • ►  জানুয়ারি (1)
  • ►  2021 (3)
    • ►  অক্টোবর (2)
    • ►  সেপ্টেম্বর (1)
  • ►  2019 (3)
    • ►  নভেম্বর (2)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2018 (10)
    • ►  এপ্রিল (1)
    • ►  মার্চ (4)
    • ►  ফেব্রুয়ারি (3)
    • ►  জানুয়ারি (2)
  • ►  2017 (26)
    • ►  ডিসেম্বর (3)
    • ►  অক্টোবর (4)
    • ►  সেপ্টেম্বর (2)
    • ►  আগস্ট (3)
    • ►  জুন (2)
    • ►  মে (1)
    • ►  মার্চ (5)
    • ►  ফেব্রুয়ারি (1)
    • ►  জানুয়ারি (5)
  • ►  2016 (26)
    • ►  ডিসেম্বর (4)
    • ►  নভেম্বর (4)
    • ►  অক্টোবর (3)
    • ►  সেপ্টেম্বর (8)
    • ►  আগস্ট (6)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2015 (7)
    • ►  ডিসেম্বর (1)
    • ►  নভেম্বর (1)
    • ►  সেপ্টেম্বর (1)
    • ►  আগস্ট (4)
অসাধারণ ইঙ্ক. থিম. molotovcoketail থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.