আমি বাংলায় কথা কই

বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আমার বসন্ত

আমার বসন্ত আসে
যখন তখন ঘরের আনাচে কানাচে
ফাল্গুনে আবার পৌষের মাসে
দিগন্তে সূর্যের হাত ধরে
দুপুরে আষাঢ়ের ভেজা মাসে
কখনও কার্নিশ বেয়ে নামে
এলানো ম্লান আলো
জড়িয়ে ধরে জুই এর বিকেল বেলা
বাতাস বসন্তের গন্ধেে ভাসে
শীতের ছাদ ~বাগানে
গাঁদার হলুদ ঘ্রাণ
ফুলের আবির খেলা
দিনভ'র আকুল আবেশে
বাগানে বসন্ত নিয়ে আসে
সারাদিন কাজের শেষে
বৈকালিক চায়ের অবসরে
দুজনের একান্ত কথোপকথনে
হাতে হাত রেখে চলার অঙ্গীকারে
তখনও বসন্ত আসে
আমার এই ছোট্ট ঘরে।
এই সময়ে মার্চ ১৫, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

প্রণয়

নেকড়ের মত ভালোবাসো
এই জন্মকে
দুহাতে তুলে নিয়ে দাঁত বসাও
গলার ভাঁজের নোনতা স্বাদে
ডুবে গিয়ে আর উঠতে চেওনা
মিহি সুখের অনুরণন
ত্বক হৃদয় আর মস্তিস্ক
ভেদ করে উঠে আসছে
জলের স্রোতের মত সুখ
হা-ঘর করছে ভাসিয়ে দিচ্ছে
সমস্ত চরাচর
এই অবসরে কামড়ে ধরো
ক্ষুধাতুর নেকড়ের মত।
এই সময়ে মার্চ ১৩, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শনিবার, ১১ মার্চ, ২০১৭

সেদিনের সন্ধ্যায়

উৎসবের অবসরে সময় যখনএগোচ্ছিল
তখন তোমার জিভের টান টান শব্দে 
মশগুল করে তুললে পড়শি দের
অনেকেই হতবাক হয়ে দাঁড়িয়েছিল
কিছু শিশু খেলা ভুলে
মুখে আঙ্গুল পুরে চুষতে লাগলো
আর যাকে তুমি বাক্যবাণে শানাচ্ছিলে
তার চামড়া ফেটে
নোনতা জল বেরিয়ে এল
চোখের বিস্ময়ে 
হতবাক দৈন্য গড়িয়ে পড়ল
অনেকেই থামাতে চাইল তোমাকে
কিন্ত ততক্ষণে অগ্নিসংযোগ হয়েছে
তাই অকস্মাৎ দাবানলে
পুড়ে গেলো মুহূর্ত গুলো।
এই সময়ে মার্চ ১১, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ৮ মার্চ, ২০১৭

শব্দ

কিছু অশ্রাব্য অশ্লীল শব্দ
বেরিয়ে আসছে
কোন কাব্যগন্ধ নেই 
কোন ভিজে মরমতাও না
তাই ফালা ফালা হয়ে যাচ্ছে
অন্তর অন্তরীক্ষ
কারন পারিপার্শ্বিকে
এসব কথারা খুবই উপযুক্ত
ওরা টেনে নামিয়ে আনছে
নিখাদ অনুভূতির বিন্দু গুলি।

এই সময়ে মার্চ ০৮, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ৬ মার্চ, ২০১৭

ভাগ্য

যখন আমার আত্মা
যুগপৎ ভাল ও   মন্দের সাথে
বিস্তর ধস্তাধস্তি করতে করতে
ক্লান্ত অবসন্ন হয়ে
ভবিতব্য কেই মেনে নেয়
তখন বুঝি
ভাগ্য  ব'লেও কিছু আছে
আত্মিক শক্তির বলে
যতই লড়াই চালাই
শেষ মেশ জিতে যায়
সেই ভাগ্য ই।
এই সময়ে মার্চ ০৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

গল্প

রবিন অক্লান্ত ভাবে বলে যাচ্ছিল
ওর ঘ্যানে ঘ্যানে কাহিনি
মেয়ের সাফল্যের কথা
ওর একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছে
কোনদিন ওর জন্য
এক পয়সাও খরচ হয়নি।
স্কলারশিপ পেত মেয়েটা
এমনকি জন্মেছিল
যে নার্সিং হোমে
সেটাও রবিনের এক আত্মীয়র
তাই সেখানেও নিখরচা।
মেধাবী মেয়ে ডাক্তারি পড়ছে
বাবার চকচকে চোখে
আনন্দের আলো
সফলতার ঝিলিক
লোয়ার ডিভিশন ক্লার্ক রবিনের মুখে।
আমি শুনছিলাম মন দিয়ে
আর দেখছিলাম কামরার আর সবাই
কেমন উদাসীন উপেক্ষায় মজে আছে
যে যার মত অন্য গল্পে
ব্যারাকপুর লোকাল ছুটে ছলেছিল
রবিনের মতই ভ্রূক্ষেপহীন ভাবে।
Comments
Aparna Bose

Write a comment...


এই সময়ে ফেব্রুয়ারি ১২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭

দীর্ঘ যাত্রা



আমার মা অনেক বুড়িয়ে গেছে
এখন এক অবোধ শিশুর মত
ঘুম পাড়াতে হয়,ঘুম আসেনা বলে
চামড়া ঠাণ্ডায় কোঁচকানো টমেটোর মত
শীর্ণ কুয়ো হয়ে গেছে চোখ দুটো
মুখের চারখানি দাঁতে
অবোধ শিশুর মত হাসে
চুল গুলো তুষারপাতে ধবধবে সাদা
বোধহয় দীর্ঘ যাত্রা শেষ হবার মুখে।
এখন আর আগামীর কথা ভাবেনা
অতীতের ছোট্ট ফ্রক পরা মেয়ের
স্মৃতি বয়ে বেড়ায়
যার বয়স বাড়েনা কোনদিন
যার দীর্ঘ যাত্রা কোন আগুনেই শেষ হবেনা।
এই সময়ে জানুয়ারি ২৭, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
এতে সদস্যতা: পোস্টগুলি (Atom)

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...

  • অন্য নিসর্গ
    তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন মুছে নেয় গোধূলির টিকা থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা ...
  • মায়ের ছুটি
    ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...
  • মধ‍্যরাতে বুদবুদ
    দুদ্দাড় পেটাতে পেটাতে হাটকে বেরিয়ে এল লালচে অভিযোগ চোখ আর ত্রিভুজের কৌণিক অলিন্দ ভেসে নদী তার তীর বরাবর মাউস চালাতে চালাতে রোদ শেষ আঙ্গুলের ...

এই ব্লগটি সন্ধান করুন

  • হোম

আমার সম্পর্কে

আমি বাংলায় কথা কই
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

আপত্তিজনক অভিযোগ করুন

ব্লগ সংরক্ষাণাগার

  • ▼  2023 (2)
    • ▼  জুলাই (1)
      • মায়ের ছুটি
    • ►  এপ্রিল (1)
  • ►  2022 (11)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  আগস্ট (3)
    • ►  জুলাই (5)
    • ►  জানুয়ারি (1)
  • ►  2021 (3)
    • ►  অক্টোবর (2)
    • ►  সেপ্টেম্বর (1)
  • ►  2019 (3)
    • ►  নভেম্বর (2)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2018 (10)
    • ►  এপ্রিল (1)
    • ►  মার্চ (4)
    • ►  ফেব্রুয়ারি (3)
    • ►  জানুয়ারি (2)
  • ►  2017 (26)
    • ►  ডিসেম্বর (3)
    • ►  অক্টোবর (4)
    • ►  সেপ্টেম্বর (2)
    • ►  আগস্ট (3)
    • ►  জুন (2)
    • ►  মে (1)
    • ►  মার্চ (5)
    • ►  ফেব্রুয়ারি (1)
    • ►  জানুয়ারি (5)
  • ►  2016 (26)
    • ►  ডিসেম্বর (4)
    • ►  নভেম্বর (4)
    • ►  অক্টোবর (3)
    • ►  সেপ্টেম্বর (8)
    • ►  আগস্ট (6)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2015 (7)
    • ►  ডিসেম্বর (1)
    • ►  নভেম্বর (1)
    • ►  সেপ্টেম্বর (1)
    • ►  আগস্ট (4)
অসাধারণ ইঙ্ক. থিম. molotovcoketail থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.