শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

ভালবাসার গল্প




 আমি খুব কাছে আসি
 তোমার গন্ধ নিই
 আবেশে  চোখ বুজে আসে
 মদির গন্ধবাতাস বুকে কুল কুল শব্দ তোলে
  সেই সুরে  ভিজে  ওঠে করতল
 ঠোঁটের নির্জনতায় ভাগ বসায়
 বিকেলের ঠাণ্ডা বাতাস
 আচমকা থর থর করে কেঁপে উঠি
 আমি একটা নদী হই
 আর  তুমি গাছ ভরা শিউলি
 কেমন ঝিকমিক তারা হয়ে ওঠো।

    

রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

জন্মপো কা





সাপুড়ের বীণে নাচে ফনা
পর্দা ভেদ করে
চেখে দেখে নাভিপদ্ম
আপেলে কামড় বসায়
স্বাদ নেয় নিষিদ্ধ জীবনের
গর্ভ আঁকড়ে বাঁচে পুস্প
যন্ত্রণা জীবন জাগায়
জল আর যন্ত্রণায় ভেসে
একদিন জন্মপোকা নড়ে।
                                                4


সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বাহ্

               
বাহ্! মানিয়েছে তো খুব, কবি সাজে
পরিপাটি সেই কেয়ারলেস বিউটি
ঠোঁটে চিলতে হাসি নিয়নবাতি যেন
আবেগঘন কণ্ঠস্বরে বিরাম ও যতি
গোপনে তুলে রাখা ঈর্ষা  হিংস্র শ্বাপদ
আয়ত   নিস্পাপ চোখ সরল চাউনি
নন্দিত শ্রীময়ী ও মনোহারিণী রূপ
তাহলে  কবি বলব, নাকি অন্য  কিছু ?

অনর্গল ভাবনা অর্থহীন  প্রলাপ
কষ্টে সৃষ্টে রচিত শব্দতরঙ্গ জুড়ে
জানি  প্রকাশ্যে সেই কবিই হতে চাও
 তবু কেন আজও অধরা কবিতারা
কবিতা  তো ঈশ্বরের আশীর্বাদে আসে
 স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের কাছে।  



মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

এই বয়স


ব্যস্ত ও চলমান
সময় ও তুমি
কখনও টুপীতে পালক গুঁজে দাও
কখনও গভীর ও ভারাক্রান্ত হয়ে
গুনে নাও দণ্ড আর পল।

এক ছটফটে রোদ্দুরে
ঢিমে তালে  সময় কাটে
এক  ধীর গতি দুপুর
গড়িয়ে ক্লান্ত হয়।

বিষণ্ণ বয়স যাদু জানে
বসে বসে ফুরিয়ে যাবার।  



শনিবার, ১৭ মার্চ, ২০১৮

অমৃত

           সন্ধ্যে বেলায় গনগনে আঁচে 
           সেঁকা হচ্ছে রুটি 
           পাশে গোল বৃত্ত এঁকেছে 
           অনন্ত ক্ষিধেরা 
           উপোসী শরীরের চোখে 
           আলো জ্বলছে 
           ইচ্ছেরা এখন জিভে 
           অমৃত পরিবেশনের অপেক্ষায় ।

শনিবার, ৩ মার্চ, ২০১৮

শ্রমদিবস


রিমঝিম বৃষ্টিতে ভেসে যাচ্ছে
একটা দিন
আঃ কি সুখ !
বেণুবনের মর্মরে
শুকনো পাতার ঢেউয়ে
সরীসৃপের ত্বরিত গতি
শিহরণ তুলল আপাদমস্তকে।

আর ঠিক  তখনই দুচোখ জুড়ে ঘুম  নেমে এল
শিথিল  দেহে কমনীয়তা এল
আকাশজুড়ে গুমরানো কালো মেঘ থেকে
চুঁয়ে পড়ল ঝিরঝিরে সুখ
ভাসিয়ে দিল 
আরও একটা শ্রমদিবস ।

আচ্ছে দিন





                            পি এফ এর সুদের মতো 
                            সংকুচিত হয়ে যাচ্ছে রাস্তা 
                            ফুটপাথ জুড়ে শুধু 
                            পশরা আর কুকুর
                            আজকাল ফুচকারও দাম বেড়েছে
                            আনমনে হেঁটে চলা থলেতে
                            কিছু জ্যোতি আলু খেলা করে ।

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...