আমি বাংলায় কথা কই

শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

সন্দিগ্ধ

   তুমি কাছে এলে গন্ধ পাই
    আবার বিপর্যয়ের
   গলার গাঢ় জমাট ভালবাসা মনে পড়ায়
    আকাশের গায়ে সিঁদুর রঙা মেঘ
    গতবার ঝড় ওঠানোর আগেও
     তুমি এমন মায়াবী আর কোমল ছিলে।
এই সময়ে ডিসেম্বর ২৯, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

সময়



 স্রোত বইছে
স্মৃতিতে  পাঁক  ও পুস্প
উড়ে যাচ্ছে ঘামকণা লবনাক্ত মাটি ছেড়ে
মেদুর শস্যের মেয়াদ শেষ
পুড়ে যাচ্ছে জমি
জেগে থাকছি একা
আর ক্রমশ বুঝে যাচ্ছি
বেঁচে থাকার মূলমন্ত্র।
এই সময়ে ডিসেম্বর ২৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

অধম

বয়স  যেমনই হোক
মেয়ে দেখলেই মনে পড়ে যোনি
ফুল নয় চাঁদ নয় স্নেহ ভালবাসা নয়
লোভ আর তাড়না
পশুকেও হারিয়ে জয়ী হয়ে যায়
আজও কোন পশুকে দেখিনি
এমন করে নীচে নেমে যেতে।

এই সময়ে ডিসেম্বর ১৯, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

ফিরে এল ব্যথা




সেদিন দুপুরে একটা কাজে বেরিয়েছিলাম
ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে
পেছন থেকে দেখে চমকে উঠলাম
মাথাটা ঠিক তেমনি সামান্য ঝুঁকিয়ে রেখেছে
বোধহয় স্পন্ডিলাইটিস
ব্যাকব্রাশ করা সাদা চুল সযত্নে আঁচড়ানো
চেক বুশ শার্ট আর পরিপাটী কালো ট্রাউজার্স
দু হাত দুপাশে হাঁটার তালে দুলছে
ধীরে ধীরে তিনি হেঁটে যাচ্ছেন
সেই পরিচিত ভঙ্গী
আমি দ্রুত ক্রশ করলাম ওনাকে
ঘাড় ঘুড়িয়ে দেখলাম
নাহ এত অন্য কেউ
কিন্তু আমার বাবারই বয়সী
শূন্য বুক এক লহমার জন্য চমকে উঠেছিল
ফিরে পাওয়ার আনন্দে
আবার ফিরে এল সেই ব্যথা
মনে মনে বললাম কি করেই বা হবে
কয়েক বছর আগেই তো বাবাকে ফুল চন্দনে সাজিয়ে
পাঠিয়ে দিয়েছি সেই দেশে।


এই সময়ে অক্টোবর ১৮, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭

একফোঁটা

                                       
         
           

 গন্ধ ভাসে বাতাস মারফৎ
অনুভূতিতে থাকে রেশ
কুৎসা ভাসে মানুষ মারফৎ
সব সম্পর্ক শেষ।
এই সময়ে অক্টোবর ১৩, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

এই আশ্বিনে

পাতাবাহারের দুই ডাল ছুঁয়ে
দোল খাচ্ছিল তন্তুজাল
এবার তার গা গড়িয়ে পড়ল একফোঁটা
মুক্তোর দানার মত টল টলে সাদা
গড়িয়ে এসে ঝরে পড়ল মাটিতে
আর ডেকে আনল রিম ঝিম শব্দ
ধুইয়ে দিল চরাচর
সূর্য ছুটি নিয়েছে আজ
তার সাথে আমি ও
দৈনন্দিন কজের স্রোত আজ নেই
সব কেমন নিস্তরঙ্গ
অলস মধ্যাহ্নে দু কান জুড়ে বাজছে
শুধু রিম ঝিম নেশা মাখা শব্দ ।
এই সময়ে অক্টোবর ১১, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

জীবন

ইষ্টিশনের নাক বরাবর যে রাস্তাটা
সোজা ফেরিঘাটে নেমে গেছে
সেই রাস্তার ধারেই কেওড়াপাড়া
ওখানেই ও থাকে
রাস্তার ধারের বড় বাড়িগুলোর পেছনে খাপরার চাল
সারি সারি ঘর গুলো দালান গুলর পিছনে লুকিয়ে আছে
সকালের আলো এসে ডাক দিলে ঘুম ভাঙ্গে
মা এক সানকি ভাত দিলে
চেটে পুটে খেয়ে বেরিয়ে পড়ে বিজু
পরনে ঢল ঢলে জামা নাকে সিকনি হাতে ছড়ি
মুখে হেট হেট কুরর চল চল শব্দ
সেই শব্দ শুনে শোভাযাত্রার মত এগিয়ে চলে
থলথলে পেট পাকানো ন্যাজ আর  ছুঁচলো মুখ ওলা জন্তুগুলো
গায়ে কালকের শুকনো কাদা সাদা হয়ে ফুটে আছে
অবিরত খাল পাড়ের কাদায় কি খুঁজে চলেছে মুখ ডুবিয়ে
ছোট ছোট  পায়ে খুট খুট করে এগোয়
যেতে যেতে সেই গঙ্গার পাড়
সেখানে কাদা ময়লা খুঁচে খায় আনন্দে ডাক দেয়
ওখানে বিজুর মত আরও কয়েকটা বিজু জুটে যায়
ওরা দিনভর জন্তু গুলোর মতই খেলা করে দোল খায় গাছের ঝুরি ধরে
কখনও ঝগড়া করে মারপিট করে
আবার ভাব হলে কোঁচড় ভরে আনা চিঁড়ে মুড়ি খায়
চেয়ে থাকে গঙ্গার ওপারে সুজ্যি ডোবার আশায়
তবেই তো ঘরে যাবে এক সানকি ভাত খেয়ে খুব ঘুম পাবে
আর তখনই তো দেখতে পাবে কত সুন্দর সুন্দর স্বপ্ন।


এই সময়ে অক্টোবর ০৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

শবযাত্রা

বাড়ীতে একটা ফাটল দেখা গিয়েছিল
খুবই সূক্ষ একটা চুলের মত
কেউ পাত্তা দিলনা ব্যাপারটা
কিন্তু ওই ছুঁচ টাই ফাল হয়ে গেল
খুব ধীরে ধীরে ফাটলটা বড় হাঁ এর মত হল
সেই ফাঁক দিয়ে ক্রমাগত বেরোতে থাকল
নোনা ধরা মরচে মাখা পুরনো সম্পর্ক গুলো
বাতাস কেমন ভারী হয়ে গেল
যেন রাস্তা দিয়ে শবযাত্রা চলেছে।
আমাদের গাঁয়ের বাড়ির ধারে
ধানক্ষেত টা ছিল সবুজ চোখ জুড়নো
তাতে ঢেউ তুলে হাওয়ায় দুলতো ধান
ধানক্ষেতের জলে খেলা করত
ল্যাঠা কই চিংড়ি
কালো জলে বুজগুরি কাটত কি সুখে
কে যেন বুদ্ধি দিল ধানের ফলন বাড়াতে
ক্ষেতে ছড়ানও হল বিষ
তারপর জল নেই তাই মাছ নেই
ধানের বুক রোদে শুকনো সেখানে দুধ নেই
ইঁদুরের গর্ত বেমালুম ফাঁকা
সেখানেও শোক
গর্তে হাত ঢুকিয়ে লাভ হলনা
বুনিদের বাহাদুর দের
আবার শবযাত্রা
একজনকে মারতে কতজন মরে গেল।
এই সময়ে সেপ্টেম্বর ২৭, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

এই ভাদ্রের দিনে

 ধবনি আর ব্যঞ্জনায় ভেসে যাচ্ছে
ভাদ্রের দিন গুলো
আকাশের আলো মুখ চাপা দিয়ে দিল
কালো কালো হরফ
জলজ টিং টাং সুর
ছেয়ে গেল আনাচে  কানাচে
এভাবেই ভিজে গেল গোলাপি বরষাতি
ধুয়ে গেল সদ্য সারানো পীচ পথ
ভেসে গেল নোংরা ফুটপাত
যেখানে গত কয়েকদিন ধরে সংসার পেতেছিল
একদল উৎখাতি মানুষেরা
যাদের গ্রাম হয়ে উঠেছিল
এই অদ্ভুত শহর টি।
এই সময়ে সেপ্টেম্বর ০৮, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

পামুক এবং তক্তপোশ

ওরহান পামুক অথবা তক্তপোশ
দুটোই তোমার খুব প্রিয়
এবিষয়ে কোনই সন্দেহ নেই
তুমি ভালবাস এদের
তাই তর্জনী ছুঁইয়ে
রাত নামাও যখন ঘরে
তখন তক্তপোশ তোমায় সবপ্ন দেখায়
হারানো সবপ্ন খুঁজে দেয় তোমাকে
রাত শেষে রোদ ওঠে
যেন ইলিসের পিঠ
দিন জাগে তুমি ব্যস্ত হও
আর দিন শেষে তুমি ডোব
ওরহান পামুকে ।
এই সময়ে আগস্ট ২৪, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

আশীর্বাদ


তুমি চুপ করে থাক
আমি সেতার বাজাই
জ্যোৎস্নার মত ছুঁই চড়াই উতরাই
সম্বৎসর কাল এই সেতার বাদন
এই যে জমিন জরিপ
এই যে কাস্তে চাঁদের রাত
এই যে সেতারের বাজনা
 হয়ত এসবের জন্যই
স্বর্গের বাগানে
খসে পড়ে দুটি ফুল
 ঈশ্বরের আশীর্বাদের মত ।



এই সময়ে আগস্ট ২২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

জন্ম --মৃত্যুj

জন্ম নিলাম খেলতে খেলতে
এই যে জন্মালাম এর সম্পূরক কি
মৃত্যুই তো
তাই মৃত্যুর দিকেই যেতে চাই
সারাজীবন ধরে মৃত্যুর দিকেই হামাগুড়ি
আঁধার গলিপথে না দেখা গন্তব্যে
জন্মের আরও আগে ফেরা যাবেনা
সেখানে মৃত্যুর পাহারা
চৌকিদারের মত
জীবন কে রক্ষা করে মৃত্যুই
পথশ্রমে ক্লান্ত সময়
আবার নতুন করে জাগে
মৃত্যুর কোলে বসে।
এই সময়ে আগস্ট ১৮, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ২৮ জুন, ২০১৭

পাখি

এক বৃষ্টিস্নাত সকালে
হৃত্পিণ্ড থেকে উড়ে গেলো
এতদিন পোষা ছিল পাঁজরে
হাপুস নয়নে হাসছি
রক্তে যন্ত্রণার ধারাপাত
গলার দলা পাকাচ্ছে ব্যথাজল
বুক শূন্য খাঁচা
পাঁজর ছেড়ে উড়ে গেল আজ পাখিটা
আর ও বড় হবে বলে ।
এই সময়ে জুন ২৮, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ২ জুন, ২০১৭

বর্ষা নামার গান

ঠোঁট পুড়ছে
চোখ পুড়ছে
সকাল পুড়ছে আজ
বন্ধ দরজা
জলদি ঘর যা
করব না কোন কাজ
বাঁচার জন্য
রাঁধছি অন্ন
জীবন ধন্য সব্বার
পরান ধুক পুক
মনেতে নাই সুখ
এবার বর্ষা দরকার ।
এই সময়ে জুন ০২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শনিবার, ৬ মে, ২০১৭

প্রতারক

ছুঁয়ে ছুঁয়ে দেখেছি তোমাকে
আর বিশ্বাস করেছি অতিরিক্ত
নপুংসক  দেওয়ালের মত সভ্যতা
আমি তারপাশে শুয়ে থেকেছি
স্থবির ইচ্ছা কুঁচকিয়ে ভদ্র সেজেছে

গরম বাগানে অবহেলিত ঘাসের জমি
অথবা খুব প্রয়োজনীয় রোদ
সবকিছুই তোমার অনায়াস পাওয়া

মেঠো নিরাসক্ত চলন
আর নিপুণ অভিনয়ে                                                                                 
বুঝতেই দাওনি
তুমি আসলে একজন প্রতারক।

এই সময়ে মে ০৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ১৫ মার্চ, ২০১৭

আমার বসন্ত

আমার বসন্ত আসে
যখন তখন ঘরের আনাচে কানাচে
ফাল্গুনে আবার পৌষের মাসে
দিগন্তে সূর্যের হাত ধরে
দুপুরে আষাঢ়ের ভেজা মাসে
কখনও কার্নিশ বেয়ে নামে
এলানো ম্লান আলো
জড়িয়ে ধরে জুই এর বিকেল বেলা
বাতাস বসন্তের গন্ধেে ভাসে
শীতের ছাদ ~বাগানে
গাঁদার হলুদ ঘ্রাণ
ফুলের আবির খেলা
দিনভ'র আকুল আবেশে
বাগানে বসন্ত নিয়ে আসে
সারাদিন কাজের শেষে
বৈকালিক চায়ের অবসরে
দুজনের একান্ত কথোপকথনে
হাতে হাত রেখে চলার অঙ্গীকারে
তখনও বসন্ত আসে
আমার এই ছোট্ট ঘরে।
এই সময়ে মার্চ ১৫, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

প্রণয়

নেকড়ের মত ভালোবাসো
এই জন্মকে
দুহাতে তুলে নিয়ে দাঁত বসাও
গলার ভাঁজের নোনতা স্বাদে
ডুবে গিয়ে আর উঠতে চেওনা
মিহি সুখের অনুরণন
ত্বক হৃদয় আর মস্তিস্ক
ভেদ করে উঠে আসছে
জলের স্রোতের মত সুখ
হা-ঘর করছে ভাসিয়ে দিচ্ছে
সমস্ত চরাচর
এই অবসরে কামড়ে ধরো
ক্ষুধাতুর নেকড়ের মত।
এই সময়ে মার্চ ১৩, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শনিবার, ১১ মার্চ, ২০১৭

সেদিনের সন্ধ্যায়

উৎসবের অবসরে সময় যখনএগোচ্ছিল
তখন তোমার জিভের টান টান শব্দে 
মশগুল করে তুললে পড়শি দের
অনেকেই হতবাক হয়ে দাঁড়িয়েছিল
কিছু শিশু খেলা ভুলে
মুখে আঙ্গুল পুরে চুষতে লাগলো
আর যাকে তুমি বাক্যবাণে শানাচ্ছিলে
তার চামড়া ফেটে
নোনতা জল বেরিয়ে এল
চোখের বিস্ময়ে 
হতবাক দৈন্য গড়িয়ে পড়ল
অনেকেই থামাতে চাইল তোমাকে
কিন্ত ততক্ষণে অগ্নিসংযোগ হয়েছে
তাই অকস্মাৎ দাবানলে
পুড়ে গেলো মুহূর্ত গুলো।
এই সময়ে মার্চ ১১, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

বুধবার, ৮ মার্চ, ২০১৭

শব্দ

কিছু অশ্রাব্য অশ্লীল শব্দ
বেরিয়ে আসছে
কোন কাব্যগন্ধ নেই 
কোন ভিজে মরমতাও না
তাই ফালা ফালা হয়ে যাচ্ছে
অন্তর অন্তরীক্ষ
কারন পারিপার্শ্বিকে
এসব কথারা খুবই উপযুক্ত
ওরা টেনে নামিয়ে আনছে
নিখাদ অনুভূতির বিন্দু গুলি।

এই সময়ে মার্চ ০৮, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ৬ মার্চ, ২০১৭

ভাগ্য

যখন আমার আত্মা
যুগপৎ ভাল ও   মন্দের সাথে
বিস্তর ধস্তাধস্তি করতে করতে
ক্লান্ত অবসন্ন হয়ে
ভবিতব্য কেই মেনে নেয়
তখন বুঝি
ভাগ্য  ব'লেও কিছু আছে
আত্মিক শক্তির বলে
যতই লড়াই চালাই
শেষ মেশ জিতে যায়
সেই ভাগ্য ই।
এই সময়ে মার্চ ০৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

গল্প

রবিন অক্লান্ত ভাবে বলে যাচ্ছিল
ওর ঘ্যানে ঘ্যানে কাহিনি
মেয়ের সাফল্যের কথা
ওর একমাত্র মেয়ে ডাক্তারি পড়ছে
কোনদিন ওর জন্য
এক পয়সাও খরচ হয়নি।
স্কলারশিপ পেত মেয়েটা
এমনকি জন্মেছিল
যে নার্সিং হোমে
সেটাও রবিনের এক আত্মীয়র
তাই সেখানেও নিখরচা।
মেধাবী মেয়ে ডাক্তারি পড়ছে
বাবার চকচকে চোখে
আনন্দের আলো
সফলতার ঝিলিক
লোয়ার ডিভিশন ক্লার্ক রবিনের মুখে।
আমি শুনছিলাম মন দিয়ে
আর দেখছিলাম কামরার আর সবাই
কেমন উদাসীন উপেক্ষায় মজে আছে
যে যার মত অন্য গল্পে
ব্যারাকপুর লোকাল ছুটে ছলেছিল
রবিনের মতই ভ্রূক্ষেপহীন ভাবে।
Comments
Aparna Bose

Write a comment...


এই সময়ে ফেব্রুয়ারি ১২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭

দীর্ঘ যাত্রা



আমার মা অনেক বুড়িয়ে গেছে
এখন এক অবোধ শিশুর মত
ঘুম পাড়াতে হয়,ঘুম আসেনা বলে
চামড়া ঠাণ্ডায় কোঁচকানো টমেটোর মত
শীর্ণ কুয়ো হয়ে গেছে চোখ দুটো
মুখের চারখানি দাঁতে
অবোধ শিশুর মত হাসে
চুল গুলো তুষারপাতে ধবধবে সাদা
বোধহয় দীর্ঘ যাত্রা শেষ হবার মুখে।
এখন আর আগামীর কথা ভাবেনা
অতীতের ছোট্ট ফ্রক পরা মেয়ের
স্মৃতি বয়ে বেড়ায়
যার বয়স বাড়েনা কোনদিন
যার দীর্ঘ যাত্রা কোন আগুনেই শেষ হবেনা।
এই সময়ে জানুয়ারি ২৭, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭

সরলরেখায় এসো

কুশল বিনিময় সময়ে
তুমি স্তোক বাক্যে গলে যাচ্ছিলে
মোম জীবনের মত
গড়িয়ে পড়ছিল অনবদ্য হৃদ্যতা
আ্মি বিভ্রান্ত হচ্ছিলাম
পেরিস্কোপের ওপারে কি আছে ভেবে
সমকোণে বাঁকানো জীবনে
ভালবাসা বোঝা যায়না
তুমি সরলরেখায় এসো।
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry
Comment
এই সময়ে জানুয়ারি ১৬, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭

দীর্ঘ জলরাশি

 দীর্ঘ জলরাশি ডেকে চলে 
জীবনের আন্তিম সময় পর্যন্ত 
বালু ছাপে শুয়ে থাকে কৈশোর
 দুই প্রান্তের জনপদে নারী ও পুরুষ 
নির্বাক রোদ্দুর উলের বলের মত একাকী গড়ায় দীর্ঘ দিনমান
 নাভি বেয়ে নেমে আসে সমস্ত জন্ম 
জরায়ুর বাসা ছেড়ে ভ্রূণ নামে
 অবাক পৃথিবীতে 
তখন ও জলরাশি অতিক্রম করে
 অনেক অনেক জন্ম 
অনেক উরুদেশ,কটিদেশ
 আর অনেক সবুজ দুপুর।
এই সময়ে জানুয়ারি ১০, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭

প্রথম

 সমস্ত চিত্র পরিস্ফুট্ হোক
 ফেলে যাওয়া স্বপ্নের ভিতর
 নেমে আসুক আপেল বাগান
 চঞ্চল লঘু পায়ে 
ঋণ বন্দী হোক প্রথম আস্বাদন
 প্রণয় স্পর্শের সুখে ভিজে যাওয়া করতলে
 তখন মাটি রেখো কিছুটা
 মনে রেখো মাটিই প্রথম ।
Like · Com
এই সময়ে জানুয়ারি ০৯, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন

সোমবার, ২ জানুয়ারি, ২০১৭

বছরের শেষ রাতে

কত পাপ জমা হলে 
আগুন জ্বালাতে হয় !
বছরের শেষ রাতে আলোর উত্সবে 
সামিল হয়েছে দিনরাত্রি
আমি জ্বেলেছি লেলিহান শিখা
সেই আগুন-জিভে জড়িয়ে যাচ্ছে
সম্বতসরের কলুষতা
আমার নিলয় -কপাটিকায়
রক্তপাত হচ্ছে অবিরাম
এভাবেই পরিস্রুত হচ্ছে বিষাক্ত নিঃশ্বাস
আর গত পাপের যবনিকা পড়ছে ।
এই সময়ে জানুয়ারি ০২, ২০১৭ কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম
এতে সদস্যতা: মন্তব্যসমূহ (Atom)

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...

  • বোধ
     কৌশলী বাঁচতে  কন্দরে গচ্ছিত রাখি পরমায়ু প্রাণায়ামে নেমে আসি পৃথিবীতে  কান্না খাই অনায়াসে হাসির কিংখাবে জড়াই  দুঃখ অপমান অবমাননা মোছাই অজুহা...
  • উপেক্ষা
    এখন শুধু উপেক্ষা কোন কান্না না  হাসিও না কোন ভালোবাসা বাসি না দায় না দায়িত্ব না প্রয়োজন না অনুযোগও না অভিমান  ভরা অভিযোগও না অসূয়া মেশানো অভ...
  • অন্য নিসর্গ
    তীব্র আশ্লেষমাখা অন্ধকারের চুম্বন মুছে নেয় গোধূলির টিকা থৈ থৈ কালো একরাশ দিগ্বিদিক ছেঁড়া ছেঁড়া কোলাজে স্পষ্ট গাছ নদী ঘর বাড়ীর সরলরেখা ...

এই ব্লগটি সন্ধান করুন

  • হোম

আমার সম্পর্কে

আমি বাংলায় কথা কই
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন

আপত্তিজনক অভিযোগ করুন

ব্লগ সংরক্ষাণাগার

  • ►  2023 (2)
    • ►  জুলাই (1)
    • ►  এপ্রিল (1)
  • ►  2022 (11)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  আগস্ট (3)
    • ►  জুলাই (5)
    • ►  জানুয়ারি (1)
  • ►  2021 (3)
    • ►  অক্টোবর (2)
    • ►  সেপ্টেম্বর (1)
  • ►  2019 (3)
    • ►  নভেম্বর (2)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2018 (10)
    • ►  এপ্রিল (1)
    • ►  মার্চ (4)
    • ►  ফেব্রুয়ারি (3)
    • ►  জানুয়ারি (2)
  • ▼  2017 (26)
    • ▼  ডিসেম্বর (3)
      • সন্দিগ্ধ
      • সময়
      • অধম
    • ►  অক্টোবর (4)
      • ফিরে এল ব্যথা
      • একফোঁটা
      • এই আশ্বিনে
      • জীবন
    • ►  সেপ্টেম্বর (2)
      • শবযাত্রা
      • এই ভাদ্রের দিনে
    • ►  আগস্ট (3)
      • পামুক এবং তক্তপোশ
      • আশীর্বাদ
      • জন্ম --মৃত্যুj
    • ►  জুন (2)
      • পাখি
      • বর্ষা নামার গান
    • ►  মে (1)
      • প্রতারক
    • ►  মার্চ (5)
      • আমার বসন্ত
      • প্রণয়
      • সেদিনের সন্ধ্যায়
      • শব্দ
      • ভাগ্য
    • ►  ফেব্রুয়ারি (1)
      • গল্প
    • ►  জানুয়ারি (5)
      • দীর্ঘ যাত্রা
      • সরলরেখায় এসো
      • দীর্ঘ জলরাশি
      • প্রথম
      • বছরের শেষ রাতে
  • ►  2016 (26)
    • ►  ডিসেম্বর (4)
    • ►  নভেম্বর (4)
    • ►  অক্টোবর (3)
    • ►  সেপ্টেম্বর (8)
    • ►  আগস্ট (6)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2015 (7)
    • ►  ডিসেম্বর (1)
    • ►  নভেম্বর (1)
    • ►  সেপ্টেম্বর (1)
    • ►  আগস্ট (4)
অসাধারণ ইঙ্ক. থিম. molotovcoketail থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.